কাতার বিশ্বকাপ : আইএসের ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা’

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতারে ফুটবল বিশ্বকাপ ২০২২ আয়োজন নিয়ে শুরু থেকেই সমালোচনা আর বিতর্ক তুঙ্গে অবস্থান করছে। তার মধ্যেই মধ্যপ্রাচ্যের এই দেশটি-কে নিয়ে ইউরোপিয়ানদের সমালোচনার তীর প্রতিনিয়তই আঘাত করছে। সঙ্গে এবার যোগ হলো সন্ত্রাসী হামলার শংকা।

চাঞ্চল্যকর এই তথ্যটি সামনে এসেছে স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজন। তাদের দাবি, কাতার বিশ্বকাপ ২০২২-কে ঘিরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারীরা। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সন্ত্রাসী হামলার এই পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি সংবাদমাধ্যমটির।

৩২ দেশের অংশগ্রহণে আগামী ২০ নভেম্বর মরুর বুকে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। প্রিয় দলকে সমর্থন জানাতে এরই মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন সমর্থকরা। বলতে গেলে, মধ্যপ্রাচ্যের ছোট দেশটি বিশ্বকাপ উপলক্ষে মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। আর তাই হামলার জন্য এটাই ‘সুবর্ণ সুযোগ’ বলে মনে করছেন আইএসের কিছু অনুসারী।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজন তাদের প্রতিবেদনে দাবি করেছে, তাদের কাছে টেলিগ্রাম চ্যানেলে আইএস সমর্থকদের মেসেজের কিছু তথ্য রয়েছে। যেমন তারা লিখেছে, ‘সেখানে অনেক উদ্দেশ্য সফল হতে পারে। কেননা সারা বিশ্বের বহু দেশ বিশ্বকাপে অংশ নেবে। সেখানে বড় রকমের জমায়েত হবে। আমরাও একজন অংশগ্রহণকারী হওয়ার চেষ্টা করব।’

আরও চাঞ্চল্যকর দাবি, আইএস ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়ার পরিকল্পনা করছে। টেলিগ্রাম চ্যানেলে তারা লিখেছে, ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। বিশ্বকাপেও সেই প্রক্রিয়া নেয়া হোক এবং কাতার বিশ্বকাপে গোল (হামলা) করার চেষ্টা হোক। গোলবক্স প্রহরীবিহীন রয়েছে।’

টেলিগ্রাম চ্যাটবক্সে দুটি ইনফোগ্রাফিক্স পোস্ট করা হয়েছে। যেখানে স্পষ্ট দেখা যায়, একদিকে রয়েছে আইএস বিরোধী আন্তর্জাতিক দেশগুলো, অপরদিকে রয়েছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর নাম। বিশ্বকাপ শুরুর আগে আগে এমন চাঞ্চল্যকর খবরে স্বভাবতই আতঙ্ক বাড়ছে।

সূত্র : টেলিগ্রাম চ্যাটবক্সে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G