কাতার বিশ্বকাপ খেলা হচ্ছে না পগবার

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ফরাসি তারকা পল পগবার বিশ্বকাপ ফুটবলে খেলা হচ্ছে না। কারণ তিনি হাঁটুর ইনজুরি কাটিয়ে এখনো মাঠে ফিরতে পারেননি। আর সে কারনেই এবার কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তারকা মিডফিল্ডার। এ তথ্যটা নিশ্চিত করেছে তার এজেন্ট রাফায়েলা পিমেন্টা।

এক বিবৃতিতে পিমেন্টা এ সম্পর্কে বলেছেন, ‘তোরিনোতে করা গতকাল ও আজকের মেডিকেল রিভিউর ভিত্তিতে এই বিষয়টি অন্তত নিশ্চিত যে অস্ত্রোপচার থেকে সেড়ে উঠতে পগবার আরো কিছুদিন সময় লাগবে। এ কারনে বিশ্বকাপের আগে জুভেন্টাসে আর ফেরা হচ্ছে না পগবরা। একইসাথে কাতারে ফ্রান্স দলেও যোগ দিতে পারছেন না।’

জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ইতোমধ্যেই জানিয়েছিলেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের বিশ্বকাপের আগে সিরি-আ দলে ফেরা প্রায় অসম্ভব। এদিকে ইতালিয়ান গণমাধ্যম সোমবার জানিয়েছিল উরুর ইনজুরির কারনে আরো হয়তো ১৫ দিনের মত পগবাকে বিশ্রামে থাকতে হতে পারে। জুভেন্টাস এক বিবৃতিতে নিশ্চিত করেছে সম্প্রতি বিশেষজ্ঞর পরার্মম অনুযায়ী পগবার সুস্থ হতে আরো কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়া জরুরী।

পগবা মাঠের বাইরে থাকা জুভেন্টাসের ১২ জন খেলোয়াড়ের মধ্যে অন্যতম। গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে আসার পর থেকে এখনো পর্যন্ত মাঠে নামতে পারেননি এই ফরাসি তারকা। জুলাইয়ে ডান হাঁটুর মেনিসকাসে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। বিশ^কাপে কথা মাথায় রেখে প্রাথমিক ভাবে তাকে অস্ত্রোপচারের টেবিলে না বসানোর চেষ্টা করা হয়েছিল। গত মাসের শুরুতে তিনি অনুশীলনেও ফিরেছিলেন। কিন্তু পরবর্তীতে দ্রুত সুস্থতার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হলে আরো দুই সপ্তাহের জন্য তিনি দলের বাইরে চলে যান।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G