কাতার বিশ্বকাপ : সেমি আর ফাইনাল নতুন বলে খেলা হবে

প্রকাশঃ ডিসেম্বর ১১, ২০২২ সময়ঃ ৭:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১২ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ ফুটবল আসর শেষ হতে আর বাকী চার ম্যাচ। আর মাত্র এক সপ্তাহ এবং তাতে চারটি ম্যাচের পর্দা নামবে ২০২২ আসরের। দু’টি সেমিফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ এবং ফাইনাল খেলা হবে নতুন বলে। এমন তথ্যই ফিফা নিজেদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে।

বলের কাঠামো বা অন্য কোনও ব্যাপারে বদল আনা হয়নি। শুধু নকশায় সামান্য বদল এসেছে। শেষ চারটি ম্যাচের বলে সোনালি আভা দেখতে পাওয়া যাবে। নতুন বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিম’, যার অর্থ স্বপ্ন।

প্রতি বার শেষ দিকের ম্যাচগুলিতে বলের নকশা পাল্টায় ফিফা। এ বারও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের বলে এ বার ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ‘আল রিহলা’ নামের সেই বলের ভেতরে রয়েছে সেন্সর, যা প্রচুর তথ্য সরবরাহ করছে ম্যাচের প্রতিটি মুহূর্তে। সে সবের কোনও বদল হচ্ছে না। ভোরের দিকে বা বিকেলে মরুভূমির যে রং দেখা যায়, তার আভা দেখতে পাওয়া যাবে এই বলে। রয়েছে কাতারের পতাকার নকশাও। বিশ্বকাপের ট্রফির রংও সেখানে দেখা যাবে।

বিশ্বকাপের বলে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় এ বার অনেক সুবিধা হয়েছে। কঠিন অফসাইডের সিদ্ধান্তও বলের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সহজেই দেওয়া যাচ্ছে। এই বলকে মোবাইল, ল্যাপটপের মতো চার্জ দিতে হয় ম্যাচের আগে। বল নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।

সূত্র : ফিফা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G