নভেম্বরে কাতার বিশ্বকাপ আসর-২০২২। হিসেব মতে, কাতার বিশ্বকাপ ফুটবলের এক মাসেরও কম সময় বাকি। ঠিক এর আগেই ফিফা জানিয়েছে, এবারের আসরে সংবাদ পরিবেশনে কাতারে থাকবেন বিভিন্ন দেশ থেকে আসা ১২ হাজার ৩০০ সাংবাদিক। ফিফা বিশ্বকাপ-২০২২ এর সিইও হিসেবে আছেন নাসের আল খাতার।
গত শনিবার টুর্নামেন্টটির মিডিয়া কভারেজের পরিকল্পনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের সংখ্যার বিষয়টি জানান তিনি।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে বিশ্ব মিডিয়াতে সঠিকভাবে উপস্থাপন করতে এবার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে মিডিয়া প্রতিনিধিদের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ফিফার সদস্য দেশগুলো কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রেস এবং ফটোগ্রাফারের একটি নির্দিষ্ট কোটা পেয়েছিল। পরে এ কোটাগুলো তারা নিজ নিজ দেশের সংবাদমাধ্যমকে বন্টন করে দিয়েছে।
২০ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের টুর্নামেন্টটিতে মোট ম্যাচ হবে ৬৪টি। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের।
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?