কাল ফাইনালে পাক শিবিরে ১১ জনই অলরাউন্ডার!

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২২ সময়ঃ ১২:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ফাইনালে ওঠার পর খালি হাতে ফেরা যাবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই মেলবোর্ন থেকে ইসলামাবাদের বিমান ধরতে হবে। দেশে ট্রফি নিয়ে যেতে উড়ে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ় রাজাও। ফাইনালের আগে প্রস্তুতিতে ফাঁক রাখেনি বাবর আজ়মরাও। তাই তো ১১ জনকেই অলরাউন্ডারির ভূমিকা পালনে প্রস্তুত করলেন কোচ সাকলাইন।

হাতে আছে আজকের দিনটাই। তার পর কাল বিশ্বকাপের জন্য ২২ গজের উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে যুদ্ধ শুরু। ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফুটছেন জস বাটলাররা। তাই প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না পাকিস্তান কোচ সাকলিন মুস্তাক। টোটাল ফুটবলের মতোই তিনি দলের কাছে টোটাল ক্রিকেট চান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

অর্থাৎ, ব্যাটার শুধু ভাল ব্যাট করলে বা বোলার শুধু ভাল বল করলেই হবে না। ম্যাচের যে কোনও সময় যে কোনও ক্রিকেটার যাতে কিছু না কিছু ভূমিকা নিয়ে পারেন, তা নিশ্চিত করতে চাইছেন সাকলাইন।

সেমির পর গত দুই দিন টানা অনুশীলনে তাই বাবরদের ভূমিকাই বদলে দিলেন সাকলিন। বোলারদের পাঠিয়ে দিলেন ব্যাটিং অনুশীলন করতে। তখন বোলারের ভুমিকায় ব্যাটাররা। ছাড় পেলেন না উইকেট রক্ষক মোহাম্মদ রিজ়ওয়ানও। শাহিন আফ্রিদিকে নেটে টানা বল করে গেলেন বাবর এবং রিজ়ওয়ান। অন্য ব্যাটারদেরও বল করতে হল নেটে। সব বোলারকেই ব্যাটিং অনুশীলন করালেন বেশ কিছু ক্ষণ। সাকলিনের কড়া নজরদারি থেকে রেহাই পেলেন না কেউ। বোলারদের আলাদা করে পরামর্শ দিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও।

পাকিস্তান প্রিমিয়ার লিগে শাহিনের একটি ৩৯ রানের অপরাজিত ইনিংস রয়েছে। তা অজানা নয় সাকলিনের। বাবর ঘরোয়া ক্রিকেটে মাঝে মধ্যে বল করলেও আন্তর্জাতিক ক্রিকেটে বল করেন না। ঘরোয়া ক্রিকেটে তাঁর ২৩টি উইকেট রয়েছে। তাই ফাইনালের আগে শাহিনের ব্যাটিং এবং বাবরের বোলিং দক্ষতা ঝালিয়ে দিলেন কোচ। যে রিজ়ওয়ানকে গ্লাভস ছাড়া মাঠে দেখা যায় না, তাঁকে দিয়েও বেশ কিছু ক্ষণ বল করালেন। প্রথম শ্রেণির ক্রিকেটে পাক উইকেট রক্ষকেরও ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে। পাকিস্তানের অনুশীলনে এই উলটপুরানের ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমে। যা দেখে মজা পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল জিততে সাকলিনের প্রধান তিন ভরসা বাবর, রিজ়ওয়ান এবং শাহিন। অনুশীলনে তাঁদের উপর আলাদা নজর রাখলেন সাকলাইন। দলের ১৫ জনকেই সব পরিস্থিতির জন্য তৈরি রাখতে চাইছেন তিনি। ক্রিকেট জীবনের মতোই ইংল্যান্ডকে দুসরা, তিসরার ধন্ধে ফেলে বিশ্বকাপ ছিনিয়ে নিতে চান প্রাক্তন পাক স্পিনার।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G