কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ উদ্বোধন

প্রকাশঃ নভেম্বর ১, ২০২২ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় ‘কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ০১ নভেম্বর ২০২২ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ০৩:০০ ঘটিকায়
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর সম্মানিত চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবং হান্নান গ্রæপ এর
চেয়ারম্যান জনাব সামসুদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির চেয়ারম্যান শেখ বাহাউদ্দীন রিটু, ফেডারেশনের কোষাধ্যক্ষ ও লিগ কামিটির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সহ
ফেডারেশনের অন্যান্য কর্মকর্তগণ।

উদ্বোধনী খেলা – বিকাল ৩টায় অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মেনজিস ক্রীড়া চক্র ৩৯-২৮ গোলে
সূর্যোদয় ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২১-১২ গোলে এগিয়ে ছিলো।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G