কুয়াশা বাড়ছে, তাপ কমছে

প্রকাশঃ ডিসেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

আবহাওয়া প্রতিবেদক

২৪ ঘন্টা আগে আবহাওয়া অধিদপ্তেরের ঘোষণা অনুযায়ী দেশের তাপমাত্র কমতে শুরু করেছে আর বাড়ছে কুয়াশা। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত পড়তে পারে মাঝারি ধরনের কুয়াশা। বুধবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার। আগামী দুই দিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G