কৃষি বাজেট কৃষকের বাজেট

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

1427274639একাদশ বছরের মতো অনুষ্ঠিত হলো কৃষকদের নিয়ে প্রাক বাজেট আলোচনার অনুষ্ঠান ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’।

টাংগাইল ও পঞ্চগড়ের পর এবার খুলনার ফুলতলায় অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা। আগামী ২ মে রাত ৯টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এটি।
কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় এতে অতিথি হিসেবে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদসহ জেলা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, কৃষি বাজেট কৃষকের বাজেট শীর্ষক এই আলোচনার ভেতর দিয়ে উঠে আসা কৃষকদের দাবি, প্রত্যাশা ও চাহিদা সুপারিশ আকারে প্রদান করা হবে সরকারের কাছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G