‘কোনো ব্যাংক বন্ধ হবে না, আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই’

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২২ সময়ঃ ১০:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৮ অপরাহ্ণ

অর্থনীতি প্রতিবেদক

‘দেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। ভবিষ্যতেও তা বন্ধ হবে না। তাই ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ’ – এমনটাই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। আজ রোববার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রমূলক খবর প্রচার হচ্ছে। সবাইকে ব্যাংক থেকে আমানত তুলে নিতে বলা হচ্ছে। পরিপ্রেক্ষিতে প্রত্যেককে জানানো হচ্ছে, দেশের ব্যাংকিং ব্যবস্থা খুবই সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করি, আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানাতে পারবেন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G