এবার খালেদার খাদ্য সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৪:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

sajahan khanশুধু বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগই বন্ধ নয়, প্রয়োজনে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

শনিবার দুপুরে মাদারীপুরে দুটি সড়ক উদ্বোধনকালে তিনি একথা বলেন।

নৌ মন্ত্রী বলেন, যে সকল বিএনপি নেতাকর্মীরা তার জন্য খাবার নিয়ে যাবে, ঘেরাওকারীরা সেই খাবার ছিনিয়ে নিয়ে নিজেরা ভাগ করে খাবে।

এসময় মন্ত্রী জানান, এমন কর্মসূচি হাতে নেয়া হচ্ছে যে ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ মন্ত্রী জানান, সরকার নয় খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে শ্রমিকরা।

নৌ মন্ত্রী আরো বলেন, এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রয়োজনে আমরা রাস্তায় পাহাড়া দেব।

এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনারা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের তালিকা তৈরি করুন। গণআদালতে তাদের বিচার করা হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজেবুল আহসান প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G