খালেদাসহ ৪ নেতার বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১০:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaledaগত ৫ জানুয়ারি থেকে  ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের চার নেতাকে হুকুমের আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আতিকুর রহমানের আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে।

নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও মামলা হয়েছে-চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার নামে।

বাদী পক্ষের আইনজীবী রওশন আরা সিকদার ডেইজি জানান, দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G