খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ অক্টোবর ২২, ২০২২ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

‘খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ এ ঘোষণা দিয়েছেন।

শনিবার রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যাদের গ্রেফতার করে তাদের নামে ওয়ারেন্ট আছে। এটা পুলিশের দায়িত্বের অংশ। যারা ভাঙচুর করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের কোনো বাধা নেই। খুলনায় বাস চলাচল বন্ধ রয়েছে বাসমালিকদের দাবি-দাওয়ার কারণে। এটার সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।

এ সময় উপস্থিত ছিলেন- তথ্য কমিশনার সুরাইয়া বেগম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি ড. মোছাম্মৎ নাজমানারা খানম প্রমুখ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G