গাজীপুরে নারী পোশাক শ্রমিক খুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gaziগাজীপুরের নাওজোড়ে মনিরানী দাস নামের এক নারী পোশাক শ্রমিক খুন হয়েছেন।

নান্দুন কড্ডা এলাকায় বুধবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টা পর্যন্ত লাশটি সেখানেই পড়েছিল।

মৃত মনিরানী দাস ভোলার সিতাকুন্ড গ্রামের রাজেশসাম চন্দ্র দাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নিহত মনিরানী নাওজোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় জে কে কটন মিল কারখানায় কাজ করতেন।

আজ ভোরে কারখানায় যাওয়ার পথে দুস্কৃতিকারীরা তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহতের পাশেই রক্তমাখা একটি কাঠের লাঠি, কারখানার হাজিরা কার্ড পড়েছিলো।

মনিরানী দাস ভাড়া বাসায় একাই থাকতেন। প্রায় দেড় বছর আগে স্বামী চন্দন চন্দ্র দাসের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় বলে জানায় নিহত মনিরানী দাসের স্বজন মোরালি মোহন দাস।

ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম সকাল সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ /এডি/রফিক

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G