গাড়ি বোমা হামলায় নিহত ৯ জন সোমালিয়ার মধ্যাঞ্চলে

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০২৩ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

 সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে বুধবার দফায় দফায় গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।

সোমালিয়া দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানান।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি আদান বার্তা সংস্থা এএফপি’কে ফোনে জানান, ‘সন্ত্রাসীরা আজ সকালে

বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মাহাস শহরে হামলা চালিয়েছে। তারা একটি বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ

হামলা চালায়। এখন পর্যন্ত আমরা নয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। নিহতদের সকলেই বেসামরিক লোক। দুটি বিস্ফোরণে এরা নিহত হয়েছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G