গোল্ডেন বুট কার? দাবীদার অনেক

প্রকাশঃ ডিসেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৩:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৫ পূর্বাহ্ণ

জহির ভূইয়া

জমকালো কাতার বিশ্বকাপ ফুটবল তো শেষ হয়ে এলো। এবার হিসেবটা ফাইনালে কে জিতবে সেটা নিয়ে। ১৯৯৮ আর ২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্স না-কি ১৯৭৮ আর ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা? সে হিসেবটা আপাতত তোলা থাক ১৮ ডিসেম্বর ফাইনালের জন্য।

এখন আলোচিত বিষয় এবারের আসরে গোল্ডেন বুট কার? একক ভাবে বিশ্ব তারকা মেসির নাম বলার উপায় নেই। অথবা ফ্রান্সের গোল মেশিন খ্যাত এমবাপ্পের নাম বলাও যাবে না। কারণ এই দুই বিশ্ব কাঁপানো মহা-রথির বাইরেও আরো ২ ফুটবলার আছেন যাদের ভাগ্য ফাইনালে সাথে থাকলে হয়তো মেসি-এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুট পেয়েও যেতে পারেন। সমীকরণ কিন্তু সে কথাই বলছে।

৫ গোল করা মেসি যেমন শীর্ষ তালিকায় আছে, তেমননি আছেন ফ্রান্সের ১০ নম্বর জার্সিধারি এমবাপ্পে। কারণ তিনিও ৫ গোল করেছেন। তাহলে কি এ দুই তারকার মধ্যে যে ফাইনালে গোল দিয়ে এগিয়ে যাবে সেই গোল্ডেন বুট পাবেন! হতে পারে আবার নাও হতে পারে।

কারণ আরো ২ জন দাবীদার আছেন গোল্ডেন বুটের। ফ্রান্সের অলিভার ৪ গোল এবং আর্জেন্টিনার জুলিয়ানও ৪ গোলে পেয়েছেন কাতার বিশ্বকাপে। এখন হিসেবটা হচ্ছে- যদি নির্ভর। যদি ফাইনালে জুলিয়ান আর অলিভার কেউ গোল পেলেন না, মেসি বা এমবাপ্পে-র মধ্যে কেউ গোলে পেয়ে গেলেন তাহলে তো হিসেব হয়েই গেলে। মেসি বা এমবাপ্পে-র মধ্যে থেকেই কেউ গোল্ডেন বুট পাবেন।

যদি এমন হয়, মেসি বা এমবাপ্পে-র মধ্যে কেউ ফাইনালে গোলই পেলেন না! তাহলে যদি জুলিয়ান গোলে পেয়ে গেলেন, জুলিয়ান তো মেসি-এমবাপ্পের সমান হয়ে যাবেন। আবার যদি জুলিয়ান গোল পেলেন না ফ্রান্সের অলিভার গোল পেলেন! তাহলেও তো অলিভার ৫ গোল নিয়ে মেসি-এমবাপ্পের কাতারে চলে আসবেন।

তাই ২০২২ বিশ্বকাপের ফাইনালে মেসি-এমবাপ্পে-কে আগাম গোল্ডেন বুটের দাবিদার বলার উপায় নেই, যুক্তি আর সমীকরণেন বিচারে দাবিদার অনেক।

সূত্র : ফিফা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G