ঘুষ নিতে গিয়ে ভূমি সার্ভেয়ার দুদকের কাছে আটক

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৯ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

ঘুষ নেয়ার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে আটক করা হয়।

দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল ভূমি অফিসের ঐ কর্মকর্তাকে আটক করে।

দুদক কর্মকর্তারা জানান, জমি খারিজের প্রতিবেদন দেয়ার বিনিময়ে শহরের ইটালী ভবনের মালিক শাহ আব্দুল হাকিমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন।

বিষয়টি আগেই জানতে পারে দুদক। আজ দুপুরে টাকা লেনদেনের সময় সেখানে দুদকের একটি দল তাকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে দুদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/অনু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G