চট্টগ্রামের ক্রিকেট ইনডোর স্টেডিয়াম কাল উদ্বোধন

প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০২৩ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে ২০২৩ সালের বিপিএল ৯ম আসর। এরই মাঝে ক্রিকেট বোর্ড আর জেলা ক্রীড়া পরিষদের উদ্যোগে ক্রিকেট ইনডোর কাল উদ্বোধনের আয়োজন চূড়ান্ত হয়ে গেছে।

যদিও এই ইনডোর তৈরি হবার কথা ছিল বহু বছর আগেই। কারণ ২০০৬ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম স্থাপন করার পর থেকেই এই ইনডোর তৈরি নিয়ে বহু আলোচনা হয়েছে।

কিন্তু চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদ আর বিসিবির মধ্যে এ নিয়ে মত-পার্থক্য ছিল বলেই না-কি এতো বছর ধরে আধুনিক ইনডোরটি তৈরি হয়নি।

২০০৬ সাল থেকে স্টেডিয়ামের সামনে যে ইনডোর অনুশীলনের স্টেডিয়াম তৈরি করা হয়েছে তা কোন বিদেশী দল এলেই দুই দলের অনুশীলন নিয়ে সমস্যা তৈরি হত।

কাল থেকে সে সমস্যা দূর হবে বলে জানিয়েছে বিসিবি।

কাল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আর বিসিবির শীর্ষ কর্তারা মিলে নতুন আধুনিক এই ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G