চট্টগ্রামের নুপুর মার্কেটে আগুন

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০২৩ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৮ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের নুপুর মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রেল স্টেশনের বিপরীতে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। তবে বেলা সোয়া ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে জানা যায়, যেখানে আগুন লেগেছে, সেখানে যেতে হয় রাজধানীর পুরাতন ঢাকার মতো খুবই সরু একটি গলি দিয়ে। স্থানীয়দের কাছে ওই এলাকা নুপুর মার্কেট বা পাখি গলি হিসেবে পরিচিত। ওই গলিতে বেশিরভাগই জুতার দোকান। যে ভবনে আগুন লেগেছে, সেখানে জুতার গুদাম রয়েছে বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন।

আগুন লাগার পর সেখানে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যা দূর থেকেও দেখা যাচ্ছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে দিতে পারেনি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G