চবি ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ

প্রকাশঃ নভেম্বর ২১, ২০১৬ সময়ঃ ৭:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

photo-1479667201চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় নিজ বাসার ফ্যানে ঝুলন্ত এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ছাত্রের নাম দিয়াজ ইরফান চৌধুরী (২৫)। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ছিলেন। চবির ফাইন্যান্স বিভাগ থেকে সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেন। মা, ছোট ভাই ও বোনদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন তিনি।

দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলের প্রশাসনিক কর্মকর্তা।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাসায় ছিলেন দিয়াজের ছোট ভাই। রাত ৯ টার পর ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলে থাকতে দেখে চিৎকার দেন ছোট ভাই। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে দিয়াজের মামা চবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বিন আমিন চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দলীয় রাজনীতিতে একটি অংশের আর কত নির্যাতন সহ্য করবে ইরফান?’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর জানান, মৃত্যুর আগে ইরফান কোনো চিরকুট লিখে গিয়েছেন কি না, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

চবির উপাচার্য ড. ইফতেখার উদ্দিন আহমেদ জানান, তিনি শুনেছেন ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান আত্মহত্যা করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G