চলে গেলেন সিঙ্গাপুরের জনক লি কুয়ান

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম  

1424529555না ফেরার দেশে পাড়ি জমালেন সিঙ্গপুরের জাতির জনক ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে লি কুয়ানের বয়স হয়েছিল ৯১ বছর। পারিবারিক ও সিঙ্গাপুর সরকারের সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন লি কুয়ান। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকায় সবশেষে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর ১৯৫৯ সালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করা লি কুয়ান টানা ত্রিশ বছর স্বপদে আসীন থাকেন। এই তিন দশকে ভগ্ন অর্থনৈতিক অবস্থা থেকে তুলে এশিয়ার অন্যতম ধনী দেশে পরিণত করেন দেশটিকে। এ কারণে সিঙ্গপুরে তিনি গভীর শ্রদ্ধার পাত্র। ১৯৯০ সালে লি কুয়ান অবসরে গেলে তারই সহকারী গোহ শক টং ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন। এরপর কুয়ানের দ্য পিপল’স অ্যাকশন পার্টির (পিএপি) অপর নেতা লি শেইন লুং ক্ষমতায় আসেন।

১৯৫৯ সালের পর লি কুয়ানের দল পিএপি কখনোই নির্বাচনে পরাজিত হয়নি। বর্তমান সংসদের ৮৭টি আসনের মধ্যে ৮০টিই জনপ্রিয় এই দলটির দখলে।

প্রতিক্ষণ/এডি/রাফি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G