চিনি অ্যাভেলেবল, জানুয়ারি পর্যন্ত চিনির কোনো সমস্যা নেই : বাণিজ্যমন্ত্রী

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২২ সময়ঃ ২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক

‘চিনি নিয়ে নেতিবাচক প্রভাব দেখছি না, চিনিটা অ্যাভেলেবল, গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে। জানুয়ারি পর্যন্ত চিনির কোনো সমস্যা নেই। যে সমস্যা পেয়েছি সেটি হলো গ্যাসের সাপ্লাই অপ্রতুলতার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করতে পারছে না। আশা করি- দুয়েকদিনের মধ্যে গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হলে যে পরিমাণ চিনি দরকার তা উৎপাদন সম্ভব হব ‘ – কথা গুলো আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভায় সভাপতিত্ব করেন তিনি। সভাশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন

মন্ত্রী বলেন, চিনির সাপ্লাইটা ঠিকভাবে হওয়া দরকার। সরবরাহ ধীরগতি হলে সমস্যা, সরবরাহ স্বাভাবিক হলে যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে বিক্রি করা যাবে। অনেক চিনি গুদামে পড়ে আছে, সেটা প্রসেস করতে পারলে বাজারে আসবে। গ্যাসের সমস্যা সমাধান হলে এটি প্রসেস করা যাবে। যারা গ্যাসের বিষয়টি দেখে তারা বলছে পরিস্থিতির উন্নয়ন ঘটছে। বিদ্যুতের অবস্থারও উন্নতি হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই।

সূত্র : বাসস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G