চ্যানেলগুলোয় আজ ফাগুন হাওয়া
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
শুক্রবার (আজ) ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শুধু বসন্তের প্রথম দিনই নয়, আবার ভালোবাসা দিবসেও উকি মারছে।
আর তাই বিটিভিসহ দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোও আজ ফাগুন হাওয়ায় মেতেছে।
বিশেষ আয়োজনে সাজানো হয়েছে দিনের অনুষ্ঠান সূচি। যা তুলে ধরা হলো-
অপেক্ষার ফটোগ্রাফি
এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’। গল্পে দেখা যায়, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছবির প্রদর্শনীতে নীলিমার সঙ্গে নাটকীয়ভাবে পরিচয় হয় শিমুলের। তার ফটোগ্রাফিতে মুগ্ধ হয় নীলিমা। সেই থেকেই বন্ধুত্ব। এর পর গভীরতা বেড়ে হয় প্রেম।
নাটকটির রচনা ও পরিচালনা করেছেন শিখর শাহনিয়াত। এতে অভিনয় করেছেন মেহজাবীন, আফরান নিশো, মম শিউলী, শান্তা জাহান, দেওয়ান শাওন ও আলোকসহ অনেকে।
মাংকি বিজনেস:
এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘মাংকি বিজনেস’। বিবএর ছাত্র রাফি। বাবা দুলাল সাহেব একজন ব্যবসায়ী। বড় ছেলে নাফি বিয়ে করে বউ নিয়ে শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে আলাদা সংসার সাজিয়েছে। মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পাওয়ার কারণে রাফি লামিয়াকে তার পছন্দের কথা বলতে পারেননি। একদিন লামিয়ার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখেতে পায়, লামিয়া বিবাহিতা। ভেঙ্গে পড়েন রাফি।
রাহাত রহমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সাবিলা নূর, শবনম ফারিয়া, তামিম মৃধা, আপন ও নিবেদিতাসহ অনেকে।
এলবিডব্লিউ
চ্যানেল আইতে বিকাল ২টা ৪০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘এলবিডব্লিউ’। তির্থক আহসান রুবেলের রচনা ও পরিচালনা আশিক ইব্রাহীম এতে অভিনয়ে আছেন ধারাভাষ্যকার রকিবুল হাসান, ক্রিকেটার মাহমুদুজ্জামান রিয়াজ। আর নিয়মিত শিল্পী হিসেবে রয়েছেন মোশাররফ করিম, শখ, কচি খন্দকার ও তমাল সোহেল খানসহ অনেকে।
আবার পাঁচ বছর পর
চ্যানেল নাইনে রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে নাটক ‘আবার পাঁচ বছর পর’। নাটকটি রচনায় অরুন চৌধুরী এবং পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন অপূর্ব, আখিঁ। এ গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সহজ-সরল ছেলে মানিক। তার বন্ধু-বান্ধবরা যখন আড্ডায় মগ্ন মানিক তখন তার সপ্নের রাজকন্যার দিকে দৃষ্টি তাকিয়ে থাকে। মানিক রুবাইকে অনেক পছন্দ করেন কিন্তু তার মনের কথা কোনও দিন প্রকাশ করতে পারেন না।
প্রতিক্ষণ/এডি/ ইমরান






















