চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইউনিভার্সিটি হাতে ট্রফি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০২২ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবারের তৃতীয় আসরে ১০টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ সহ সর্বমোট ৮৮ পয়েন্ট পেয়ে পদক তালিকায়
শীর্ষস্থান অর্জণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে এ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এসময়যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, ট্রেজারার মমিনুল হক মজুমদার, ট্রাষ্টিবোর্ডের সদস্য ড. মোঃ ইমরান হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, ডিআইইউ স্পোর্টস কমিটির আহবায়ক ড. এবি এম কামাল পাশা, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজিসহ উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফুটবল (পুরুষ), কাবাডি (নারী), হ্যান্ডবল (নারী), ভলিবল (নারী), ব্যাডমিন্টন (পুরুষ-একক-দ্বৈত ও মিশ্র), ১০০ মিটার ( নারী-পুরুষ), ২০০ মিটার (নারী), লংজাম্প (পুরুষ) ও ১১০ মিটার হার্ডলস্ধসঢ়; (পুরুষ) এ স্বর্ণ পদক অর্জণ করে।

অপরদিকে ক্রিকেট (পুরুষ), কাবাডি ( পুরুষ), সুইমিং-বাটারফ্লাই (পুরুষ), ২০০মিটার দৌড় (পুরুষ), ১০০ মিটার হার্ডলস্ধসঢ়; ( নারী)এবং ৪০০ মিটার মিক্সড রিলেতে রৌপ্য পদক এবং ব্যাডমিন্টন (নারী একক ও দ্বৈত) সুইমিং-ফ্রি স্টাইল (পুরুষ), ব্যাকস্ট্রোক (পুরুষ), ব্রেস্ট স্ট্রোক (পুরুষ), ফ্রি স্টাইল রিলে (পুরুষ), মিডলে রিলে (পুরুষ), লং জাম্প
নারী) এ ব্রোঞ্জ পদক অর্জণ করে।

উল্লেখ্য, মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে
সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’এর ৩য় আসর।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর ৩য় আসরে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের
সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণে করে ।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G