জঙ্গি সংগঠন আনসারুল্লাহর আইটি প্রধানকে গ্রেফতার

প্রকাশঃ মে ২, ২০১৭ সময়ঃ ১১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের আইটি প্রধান আশফাক-উর-রহমানকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আশফাকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করা হবে।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G