জনতা ব্যাংকের নাটোরে শীতবস্ত্র বিতরণ
নাটোর প্রতিনিধি
জনতা ব্যাংক লিমিটেড জেলায় সাড়ে পাঁচশ’ শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদান করেছে।
শনিবার বেলা ১১টায় শহরের বড়হরিশপুর এলাকায় এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক অজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী
বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার এবং নাটোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. সফিকুর রহমান।


















