জাতীয় পার্টির সভাপতি-যোগ দিলেন আওয়ামীলীগে

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৩ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

jogdanনীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু চারজন কাউন্সিলরসহ জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে যোগ দিলেন উপজেলা কৃষকলীগে। দীর্ঘদিন থেকে পৌর মেয়র আওয়ামীলীগে যোগদান করবে এমন গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার রাতে কৃষকলীগে যোগদানের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে।

স্থানীয় ডিগ্রী কলেজ অডিটরিয়ামে যোগদান অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি থেকে আসা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এ সময় মেয়রের সাথে ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়, ৩নং ওয়ার্ডের মোশফেকুর রহমান চৌধুরী, ৮নং ওয়ার্ডের রনজিৎ কুমার রায় ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোশফেকুর রহমানের সহধর্মিনী কৃষকলীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আশরাফ আলী, পৌর সভাপতি মোখলেছুর রহমান সনজু, সাধারণ সম্পাদক রইসুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক মানিকসহ স্থানীয় উপজেলা ও পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ।

এর আগে যোগদানকারী পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন। যোগদান শেষে একটি আনন্দ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মেয়র বাবলু বলেন, আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমার বাবাও দীর্ঘদিন আওয়ামী লীগে রাজনীতির সাথে জড়িত ছিলেন।

এলাকাবাসী জানায়, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী প্রার্থী হওয়ার লক্ষে বর্তমান পৌরসভা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু জাতীয় পাটি থেকে আওয়ামীলীগে যোগদান করেন।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G