জাপানে আবারো শক্তিশালী ভূমিকম্প; নিহত ৯

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৬ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৬ পূর্বাহ্ণ

japan-quake-lrg20160415181434

জাপানে ভূমিকম্পে নয়জনের মৃত্যুর পর একদিন পার হতে না হতেই ফের শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ২৫ মিনিটে দক্ষিণাঞ্চলীয় কুমামোটো শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭। কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ইউকি শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এক মিটার উঁচু সুনামির সর্তকতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করার খবর জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির সরকারি সূত্র জানায়, পরপর দুবার ভূমিকম্পে কুমামোটো শহরটি কেঁপে ওঠে। প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১, যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার গভীরে। দ্বিতীয় দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর কেন্দ্র ছিল ৪০ কিলোমিটার গভীরে।

Japan-Tremor

প্রায় ২৪ ঘণ্টার মধ্যে কয়েক দফার এসব ভূমিকম্পে ২০১১ সালের সুনামির পর বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে সরকার। এ অবস্থায় নিরাপত্তা ও উদ্ধারের জন্য তৎপর সরকার কুমামতো বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে; বন্ধ করেছে ট্রেন চলাচলও। এর আগে বৃহস্পতিবার রাতে কুমামতো ও কিয়েশু প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে বিপুল সংখ্যক বাড়ি-ঘর ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। রাতের ওই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়, আহত হন সহস্রাধিক।

JAPAN

রাজধানী টোকিওতে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়াশিদে সুগা বলেন, “২০১১ সালের সুনামির পর এটি বড় ধরনের ভূমিকম্প। ১৯টি বাড়ি ধসে কবরস্থানে পরিণত হয়েছে। আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।”

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G