জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত

প্রকাশঃ অক্টোবর ৩, ২০২০ সময়ঃ ১২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন। শনিবার (৩ অক্টোবর) তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বলেন, ‘বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে। এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।  দেশবাসীর কাছে তিনি ও তার পরিবারের সদস্যরা অতিসত্বর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজনসহ তৃণমূলের অনেক নেতা করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকে মারাও গেছেন।

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G