জিদান বিতর্ক ভূলে কাতার বিশ্বকাপ উপভোগ করতে বললেন

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০২২ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ণ

২০২২ কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র হাতে গুণা কয়েকটা দিন বাকী। কিন্তু কাতার ফুটবল আয়োজকের নিয়ে বিতর্ক শুরু থেকে এখন বহালই আছে। আয়োজদের স্টেডিয়াম তৈরিতে শ্রমিক ইস্যুতে অনেক জল ঘোলা হয়েছে। যেহেতু সামনেই আসর মাঠে গড়াবে তাই এসব ভূলে যেতে অনুরোধ করেছেন জিদান।

মাঠের বাইরের সব বিতর্ককে ভুলে শুধুমাত্র ফুটবলে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান। এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান বলেন, ‘আশা করছি সবাই দারুণ একটি টুর্নামেন্ট উপভোগ করবে। তবে আমি কাতার যাব কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নই।’

প্রায় এক দশক আগে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাবার পর থেকেই কাতারকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সব কিছুকে পিছনে ফেলে ইতিহাসের অন্যতম সেরা একটি আয়োজন উপহার দেবার জন্য কাতার এখন পুরোপুরি প্রস্তুত।

আগামী ২০ নভেম্বর থেকে পর্দা উঠছে বিশ্বকাপের। সকল সমর্থকের উদ্দেশ্যে ৫০ বছর বয়সী জিদান বলেছেন, এই মুহূর্তে মাঠের বাইরের বিষয় নিয়ে অনেক কথাই উঠবে। কিন্তু এসব ভাবার সময় এখন নয়। এখন শুধুমাত্র ফুটবলকে উপভোগের সময়।

১৯৯৮ সালে ঘরের মাঠে জিদানের নেতৃত্বে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছিল। ২০১০ সালে কাতারকে যখন বিশ্বকাপ আয়োজনের স্বত্ব দেয়া হয় তখন জিদান ফিফার এই সিদ্ধান্তে দারুণ খুশী হয়েছিলেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G