জেএমবি সদস্য আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

জেএমবিজয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকা থেকে গান পাউডার ও দেশিয় অস্ত্রসহ রেজানুল বারী (৩০) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

রবিবার রাত ৯টার দিকে শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে তাকে আটক করা হয়।

রেজানুল বারী জয়পুরহাট শহরের সবুজ নগর মহল্লার মোজাম্মেল আকন্দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শান্তিনগর বিদ্যালয় এলাকায় অপরিচিত এক ছেলেকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করে স্থানীয়রা। এ সময় স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে সে পকেট থেকে ধারালো চাকু বের করে আঘাত করার চেষ্টা করে। পরে স্থানীয়রা র‌্যাব ক্যাম্পে খবর দেয়।

র‌্যাবের ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮ গ্রাম গান পাউডার, একটি ধারালো চাকু, বিভিন্ন কোম্পানির দুটি মোবাইল সিম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মেজর আব্দুর রহিম আরও জানান, রেজানুল বারী জেএমবির একজন সক্রিয় সদস্য।

প্রতিক্ষণ/এডি/নয়ন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G