জেএসসির পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ১১:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hfghghজুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হবে।

আগামীকাল শনিবার এ ফল প্রকাশ করা হবে।

গত বছরের ৩১ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ।

তবে প্রকাশিত এই ফলে অসন্তুষ্টি জানিয়ে এবার পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন করে। আটটি বোর্ডে পুনরায় খাতা দেখার চ্যালেঞ্জ করে ৬৩ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী আবেদন করে। এই আবেদনকারীরা মোট ১ লাখ ২৪ হাজার ৭৮৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের  জন্য আবেদন করেছে যা পরীক্ষায় অংশগ্রহণ করা মোট শিক্ষার্থীর প্রায় ৪ শতাংশ। ঢাকা বোর্ডে ফল আপত্তিকারীর সংখ্যা সর্বোচ্চ। প্রায় ৫৪ হাজার ১৫১টি বিষয়ভিত্তিক আবেদন করেছে এ বোর্ডের পরীক্ষার্থীরা।

এ সম্পর্কে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ বলেন, নিয়ম অনুযায়ী খাতা পুনঃমূল্যায়ন করে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী শনিবার (৩০ জানুয়ারি) ফল প্রকাশ করা হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G