জ্ঞানপাপীরা জঙ্গিবাদের দূতিয়ালী করছে : মহিউদ্দিন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো,প্রতিক্ষণ ডট কম

download (6)জ্ঞানপাপীরা জঙ্গিবাদের দূতিয়ালী করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

শুক্রবার বিকেলে নগরীর অলংকার মোড়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

নগর আওয়ামী লীগ ঘোষিত নাশকতা ও নৈরাজ্য বিরোধী কর্মসূচির অংশ হিসেবে পাহাড়তলী থানা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
মহিউদ্দিন চৌধুরী বলেন,‘এক শ্রেণির অর্বাচীন জ্ঞানপাপী জঙ্গিবাদ ও নাশকতার বিষয়টিকে আঁড়াল করে তথাকথিত শুভ উদ্যোগের নামে অশুভ শক্তিকে ইন্ধন দিচ্ছেন। এরা কখনো জনগণের বন্ধু ছিলেন না।  অশুভ শক্তির অর্থে পকেট ভারী করে মিডিয়ায় প্রকৃত সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে পরিণত করেন। এরা পাপিষ্ট হিসেবে ঘৃণার যোগ্য। তাই এসব জ্ঞানপাপীর ব্যাপারে সজাগ থাকতে হবে। ’

বিএনপির প্রতি অবরোধ-হরতাল বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনো সময় আছে দেশ বিরোধী হরতাল অবরোধ বন্ধ করুণ। না হলে আওয়ামী লীগ জনগণের যানমাল রক্ষার জন্য আরো কঠোর হতে বাধ্য হবে।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘জঙ্গিবাদ উত্থানের খলনায়িকা বেগম জিয়া।  তার পলাতক পুত্র তারেক জিয়ার নির্দেশে প্রতিদিন মানুষ হত্যা করছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। এই মহিলার মাঝে মাতৃত্ববোধ, দেশপ্রেম নেই। তিনি ধ্বংসের রাণী হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই নেবে।’

পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে ও অধ্যক্ষ আসলাম হোসেনের  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম দিদার।

সভায় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য এম.এ. জাফর, অধ্যাপক নিছার আহমদ মনজু, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

 

প্রতিক্ষণ/এডি/রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G