ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান শুরু

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৭ সময়ঃ ১০:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪২ পূর্বাহ্ণ

ঝিনাইদহ সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ আগে এ অভিযান শুরু হয়। এর অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সাউথ প’ বা ‘দক্ষিণের থাবা’।

ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকাল ৬টার দিকে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়। বাড়িটির খুব কাছাকাছি অবস্থান নিয়েছে তাঁরা। এ ছাড়া সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে এসেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঠনঠনিপাড়ার ওই বাড়িটি ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান।

গতকাল রাত ১০টা থেকেই পুলিশের খুলনার রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ ঝিনাইদহে অবস্থান করছেন। তিনি অভিযানের সার্বিক দিক তত্ত্বাবধান করছেন বলেও পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ জানান।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G