ঝিনাইদহে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৩:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

clashআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ গ্রামে দুগ্রপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১ টার দিকে সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রসিদ বিশ্বাস (৩৫) বড়দাহ গ্রামের আকেজ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল থেকে শুরু করে বর্তমান মেম্বর আনোয়ার ও সাবেক মেম্বর নজরুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে বর্তমান মেম্বর আনোয়ার গ্রুপের আব্দুর রসিদ বিশ্বাস নিহত হয়।আহত হন অন্তত ১৫ জন।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বর্তমান মেম্বর আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

সংঘর্ষের বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/রাতুল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G