টাইগার দলপতির প্রশংসাই বড় পাওয়া: জেকে

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

JK122222222সময়ের অন্যতম ব্যস্ত সংগীতপরিচালক জেকে। সমানভাবে কাজ করে যাচ্ছেন অডিওতে এবং প্লেব্যাকে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে করা ‘জাগো বাংলাদেশ’ শিরোনামের গানটির সংগীতপরিচালনা করেছেন তিনি। সম্প্রতি সাক্ষাতকারের বিভাগের মুখোমুখি হয়েছিলেন জেকে। কথা বলেছেন প্রাসঙ্গিক নানা বিষয়ে-

**: কেমন আছে?
জেকে: এইতো ভালো আছি। এখন স্টুডিওতে একটি অ্যালবামের কাজ করছি।

**: কোন অ্যালবামের কাজ করছেন?
জেকে: আমি আমার সংগীতায়োজনে একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম করছি। রবীন্দ্রনাথের গানের সংগীতায়োজন করা সবসময়ই চ্যালেঞ্জিং একটি বিষয়।

**: এর বাইরে আর কি কি কাজ করছেন?
জেকে: এর বাইরে কিছু নতুন শিল্পীর অ্যালবামে কাজ করছি এখন। পাশাপাশি নিজের একক অ্যালবাম এর কাজ এগিয়ে নিচ্ছি।

**: একক অ্যালবাম কবে প্রকাশিত হতে পারে?
জেকে: আশাকরি আগামী রোজার ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো।

**: আপনি সম্প্রতি একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। এটি নিয়ে কিছু বলুন…
জেকে: হ্যাঁ, আমি সম্প্রতি ‘গানের দল’ নামের একটি ব্যান্ডের সঙ্গে কাজ করছি। আমি ছাড়াও এখানে আছেন এফ এ সুমন এবং রাফাত। আমরা ইতিমধ্যে একটি অ্যালবামের কাজ শুরু করেছি। পহেলা বৈশাখের পর অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছে।

**: আপনি তো  বিশ্বকাপ ক্রিকেট নিয়ে করা ‘জাগো বাংলাদেশ’ শিরোনামের গানটির সংগীতপরিচালনা করেছেন, পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। গানটি সম্পর্কে কিছু বলুন।164
জেকে: গানটি করে আমার অনেক ভালো লেগেছে। তবে এগারো জন শিল্পীর কণ্ঠ ম্যানেজ করা একটু কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত ভালো একটা কিছু দাঁড়িয়েছে বলেই আমার মনে হয়।

**: গানটি শুনে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি অনেক প্রশংসা করেছেন। অনুভূতির জায়গা কেমন?
জেকে: টাইগার দলপতি এই গান শুনে প্রশংসা করেছেন। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে?

**: বাংলাদেশ কি কোয়ার্টার ফাইনালের বাঁধা টপকাতে পারবে বলে মনে হয়?
জেকে: আমার তো মনে হচ্ছে আমরা সেমিফাইনালে খেলবো।

**: এবার আবার আপনার গানের প্রসঙ্গে আসি। আপনি তো নিয়মিত প্লেব্যাকে সংগীতপরিচালনা করেন। বর্তমানে কি কি কাজ করছেন?
জেকে: আপাতত কোন প্লেব্যাকের কাজ করছি না আমি।

**: কোন মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? অডিও নাকি সিনেমার প্লেব্যাকে?
জেকে: আমার কাছে প্লেব্যাকে কাজ করতেই বেশি ভালো লাগে।

**: এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জেকে: আপনাকেও ধন্যবাদ, সূত্র:বাংলামেইল।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G