টানা ২৫ বছর সমুদ্রে থাকতে পারবে ব্রিটিশ সাবমেরিন

প্রকাশঃ মে ১১, ২০১৭ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

ব্রিটিশ নৌবাহিনীর নতুন পরমাণু সাবমেরিন ‘এইচএমএস অডিসাস’ টানা ২৫ বছর পানির তলে কাটাতে পারবে। এ সাবমেরিনকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে, ২০৪৩ সালের আগে আর কোনো ধরণের জ্বালানির প্রয়োজন পড়বে না।

চলতি মাসে পানিতে নামানো হয়েছে ৯৭ মিটার লম্বা এবং ৭,৪০০ টন ওজনের এ সাবমেরিন।

১,০০০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এইচএমএস অডিসাস। এটি পানির নিচে দিয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারবে। সাবমেরিনের পরমাণু চুল্লি দিয়ে কোনো শহরের দু’লাখেরও বেশি বাসিন্দার যাবতীয় বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব।

সমুদ্রের পানিকে পরিশোধন করে মিষ্টি পানির চাহিদা মেটাবে এটি। এছাড়া, পানিকে ভেঙে প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা রয়েছে এতে। পাশাপাশি, বিশেষ যন্ত্র ব্যবহার করে সাবমেরিনের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড সরিয়ে ফেলা হবে। অবশ্য এতে যে পরিমাণ খাদ্য মজুদ থাকে তা দিয়ে সাধারণ অবস্থায় টানা তিন মাস অনায়াসে জীবন ধারণ করতে পারবে নৌ সেনারা।

গোয়েন্দা তৎপরতা চালানো, শত্রুর জাহাজ বা সাবমেরিন ডুবিয়ে দেয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একে। ব্রিটিশ নৌবাহিনীতে ভবিষ্যতে এরকম আরো সাতটি সাবমেরিন যুক্ত হওয়ার কথা।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G