চিনি ৫৫ আর তেল ১১০- টিসিবির ঘোষণা

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০২২ সময়ঃ ৭:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে ৫৫ টাকা কেজিতে চিনি ও ১১০ টাকা লিটারে বোতলজাত সায়াবিন তেল   বিক্রি করবে। এরই সাথে পাওয়া যাবে মসুর ডাল, চিনি ও পেঁয়াজ। কাল সোমবার থেকে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কাছে মাসজুড়ে দেশব্যাপী ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে সংস্থাটি।

রোববার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য মিডিয়াতে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্রয় কার্যক্রম আগামী ১৭ অ‌ক্টোবর থেকে শুরু হবে। এই কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

টিসিবি সূত্র থেকে জানা গেছে, একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ২০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G