ঠোট সার্জারী করিয়ে শ্রীদেবীর চেহারায় পরিবর্তন!

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৮ সময়ঃ ১১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ অপরাহ্ণ

নিজেদের সুন্দর দেখানোর জন্য নায়িকারা কত কি-ই না করেন! ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, বানী কাপুর- প্রত্যেকে নতুন লুক পেতে ঠোঁট সার্জারি করিয়েছেন। সব দেখে মনে হচ্ছে, ঠোঁট মোটা করার এই তালিকায় সামিল হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী। সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ পেয়েছে, তাতে শ্রীদেবীকে চেনাই যাচ্ছে না!

ভিডিওতে দেখা যাচ্ছে, সরস্বতী পূজার দিন পরিচালক অনুরাগ বসুর বাড়িতে হাজির হয়েছিলেন শ্রীদেবী। আর সেখানেই ধরা পড়েছে তার অন্যরকম লুক। চোখে সানগ্লাস পরে সাদা ফ্লোরাল প্রিন্টের একটি পোশাকে অনুষ্ঠানে আসেন তিনি। তাকে দেখে অনেকের মন্তব্য, ঠোঁটের উপর কাঁটাছেঁড়া করেছেন বনি কাপুর পত্নী। আর তাতেই চেহারা এক্কেবারে পাল্টে গিয়েছে তার। এদিকে এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্ন থেকেও রেহাই পাননি শ্রীদেবী। মুখে কোনো অস্ত্রপচার করিয়েছেন কি না জানতে চাইলে তার জবাব দেন নায়িকা। তিনি ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি কোনো অস্ত্রোপচারই করাননি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই অভিনেত্রী যতই অস্বীকার করুন না কেন, ভক্তরা আন্দাজ করতে পারছেন প্লাস্টিক সার্জারির পর যে গুরুতর পরিবর্তন হয়েছে শ্রীদেবীর চেহারায়।

সূত্র: ইন্ডিয়া.কম

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G