তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ মে ২, ২০১৭ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন গাজীপুরের একটি আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ আদেশ দেন অতিরিক্ত জেলা দায়রা জজ ফজলে এলাহী।

আদালত পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ২০১৫ সালে জয়দেবপুর থানায় এ মামলাটি হয়েছিল।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, মঞ্জুরুল হক রনি। রনি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আবদুল মান্নানের ছেলে।

 

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G