ত্বকের উজ্জলতা বাড়াতে ঘরেই তৈরি করুন শসার ৬ ফেসপ্যাক

প্রকাশঃ মে ৮, ২০২৬ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ অপরাহ্ণ

গরমের সময়ে ত্বকে ক্লান্তি, রোদে পোড়া দাগ ও অতিরিক্ত তৈলাক্তভাব দেখা দেওয়া খুবই সাধারণ বিষয়। এমন সময়ে প্রাকৃতিক উপাদান হিসেবে শসা হতে পারে দারুণ কার্যকর। শসায় থাকা ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও উচ্চমাত্রার পানি ত্বককে ঠান্ডা রাখার পাশাপাশি উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক কোমল ও সতেজ থাকে।

নিচে শসা দিয়ে তৈরি কয়েকটি সহজ ফেসপ্যাকের কথা তুলে ধরা হলো—

ঘৃতকুমারী ও শসার ফেসপ্যাক

এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেলের সঙ্গে পরিমাণমতো কুচি করা শসা মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি মুখ ও ঘাড়ে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে আর্দ্র রাখে এবং বলিরেখা কমাতে সহায়তা করে।

শসা ও টক দইয়ের প্যাক

একটি শসা ব্লেন্ড করে এর সঙ্গে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ২৫ মিনিট ত্বকে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক রোদে পোড়া দাগ কমাতে এবং ত্বক নরম রাখতে সাহায্য করে।

শসা ও দুধের প্যাক

আধা কাপ শসার পেস্টের সঙ্গে এক টেবিল চামচ কাঁচা দুধ ও সামান্য হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখ ও গলায় লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি সব ধরনের ত্বকের জন্য উপকারী বলে ধরা হয়।

শসা ও মধুর ফেসপ্যাক

কুচি করা শসার সঙ্গে এক টেবিল চামচ মধু ও সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। প্রায় ২৫ মিনিট ত্বকে রাখার পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে এবং মলিনভাব কমায়।

বেসন ও শসার প্যাক

দুই টেবিল চামচ বেসনের সঙ্গে কয়েক টেবিল চামচ শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে।

শসা ও মুলতানি মাটির প্যাক

দুই টেবিল চামচ শসার রসের সঙ্গে এক টেবিল চামচ মুলতানি মাটি ও সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। প্যাকটি শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি রোদে পোড়া দাগ ও ত্বকের ক্লান্ত ভাব কমাতে সহায়ক।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G