ত্রিভুজ প্রেমের টেলিফিল্ম ‘হৃদয়টা ছুঁয়ে দেখ’

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

image_129_46452_26781ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের টেলিফিল্ম ‘হৃদয়টা ছুঁয়ে দেখ’। মোবারক হোসেনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন হারুন অর রশিদ প্রিন্স।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল ও বাঁধন।

টেলিফিল্মের গল্পে বাঁধন ও সজল একই বাড়ির ভিন্ন ফ্ল্যাটে বসবাস করে। বাঁধন মেডিকেলের ছাত্রী ও সজল সবেমাত্র চারুকলা থেকে পড়াশুনা শেষ করেছেন। দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু একই বাড়ির অন্য ফ্ল্যাটের আরেক ছেলে মনপ্রাণ দিয়ে ভালোবাসে বাঁধনকে। শুরু হয় ত্রিভুজ প্রেম। কেউ কাউকে ছাড় দিতে চায় না।

টেলিফিল্ম বিষয়ে বাঁধন বলেন, গল্পটি খুব পছন্দ হয়েছে। নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে প্রকাশ করার সুযোগ পেয়েছি। আশা করি দর্শকরা উপভোগ করবেন।

সজল বলেন, ত্রিভুজ গল্পের মজাটাই ভিন্ন। একজনকে ছাড় দিতে হবেই। গল্পের শেষে না গেলে বোঝা যায় না কে ছাড়টা দিচ্ছে। আর পরিচালকের সঙ্গে কাজ করে মজা পেয়েছি। আশা করি কাজটি ভালো হয়েছে।

এতে আরও অভিনয় করেছেন- কাজী জাফরিন সুলতানা মুন, সূচনা সিকদারসহ অনেকে।

আসন্ন রোজার ঈদে টেলিফিল্মটি দেশের যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G