দর্শক-হীন গ্যালারি, চট্টগ্রাম টস জিতে বল করছে

প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০২৩ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

জহির ভূইয়া চট্টগ্রাম থেকে

নিজেদের চেনা উইকেট আর চেনা পরিবেশ, হোম গ্রাউন্ডে খেলতে নেমেছে চট্টগ্রাম। বিপিএলের ৯ম আসরে ঢাকা পর্বে চট্টগ্রাম ২ ম্যাচ খেলে ১টি জয় আর ১টিতে হার নিয়ে আজ দুপুরে টস জিতে বল করতে নেমেছে।

প্রতিপক্ষ সাকিবের বরিশাল ব্যাট করছে। ৪ ওভার ব্যাট করে বরিশালের সংগ্রহ ২ উইকেটে ৪৬। তবে হোম গ্রাউন্ডে প্রতি আসরে বিপিএলে যে রকম দর্শক উপস্থিতি দেখা যায় এবার তা অনুপস্থিত।

গতকাল থেকে টিকিট কাউন্টার গুলোতে দর্শকের লাইন ছিলই না বলা যায়। এর ছাপ আজ গ্যালারিতে পরিলিক্ষিত হল।

আজ সরকারী ছুটির দিন, পবিত্র জুম্মার নামাজ আদায়ের দিন। গ্যালারিতে দর্শক না হওয়ার পেছনে এটাও একটা কারণ।

জুম্মার দিনে দুপুর দেড়টায় অধিকাংশ মানুষ মসজিদে থাকে। সে সময় গ্যালারিতে উপস্থিত হলে হলে নামাজ মিস হয়ে যায়।

এ কারণেই মুলত চট্টগ্রাম নিজেদের হোম গ্রাউন্ডে আজ সমর্থন পায়নি।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G