দিয়াবাড়িতে কোয়ারেন্টিন তৈরিতে বাঁধা

প্রকাশঃ মার্চ ২০, ২০২০ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

 

নিজের ঘর গোছানো নিয়ে সবাই ব্যস্ত। কথায় অাছে নিজে বাঁচলে বাপের নাম ঠিক এমনটাই দেখা দিচ্ছে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে। করোনা রোগীদের জন্য তৈরি করতে দেয়া হচ্চে না কোয়ারেন্টিন রাজপথে বিক্ষোভ মিছিল উত্তরাবাসীর। মুখে মুখে কানাডার প্রধানমন্ত্রীর প্রসংশায় মুখরিত অামরা অথচ নিজের দেশের নিরাপত্তার জন্য তৈরি করতে দেয়া হচ্ছে কোয়ারেন্টিন।

রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর দিয়াবাড়ীতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের মধ্যে কোয়ারেন্টিন সেন্টার করার জন্য একটি কম্পাউন্ডে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। আবাসিক এলাকায় কোয়ারেন্টিন সেন্টার খোলার প্রতিবাদে কয়েক শ মানুষ সেখানে সড়কে অবস্থান নিয়েছেন। তাঁরা আবাসিক এলাকার মধ্যে হোম কোয়ারেন্টিন সেন্টার না করার জন্য প্রতিবাদ করছেন।

জানা গেছে, কোয়ারেন্টিনের জন্য ঠিক করা  কুঞ্জলতা নামের ওই কম্পাউন্ডের ৪ টি ভবনে ৮৪ টি করে ফ্ল্যাট রয়েছে। মোট ৩৩৬টি ফ্ল্যাট কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, আবাসিক এলাকায় কোয়ারেন্টিন সেন্টার করার সিদ্ধান্ত ঠিক হয়নি। সরকারের পক্ষে বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। এখানে প্রায় ৩ হাজার মানুষ বসবাস বরছেন। সবাই স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে যাবেন বলে তাঁরা এ প্রতিবাদ করছেন।

গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশের দুটি কোয়ারেন্টিনের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়া হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনা হজক্যাম্প ও উত্তরা দিয়াবাড়ির রাজউকের ফ্ল্যাট প্রকল্প এলাকায় করা কোয়ারেন্টিনের দায়িত্ব পায় সেনাবাহিনী।

গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বাংলাদেশে সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলদেশ সরকারের সিদ্ধান্তে কোয়ারেন্টিনের দায়িত্ব সেনাবাহিনীর হাতে ন্যস্ত করা হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G