দুই হাজার লিটার দুধ রাস্তায় ফেলে প্রতিবাদ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hhহরতাল-অবরোধের নেতিবাচক প্রতিক্রিয়ায় ভাঙ্গুড়া ব্র্যাক মিল্কের ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিরা শনিবার দুই হাজার লিটার দুধ সড়কে ফেলে দিয়েছেন।

শনিবার দুধ সড়কে ফেলে তারা প্রতিবাদ জানান।

পারভাঙ্গুড়া দুগ্ধ সমবায় সমিতির ম্যানেজার হারুনর রশিদ ও পাথরঘাটা সমিতির ম্যানেজার জুয়েল রানা জানান, হরতাল-অবরোধের কারণে ব্র্যাক মিল্কের ভাঙ্গুড়া ক্রয় কেন্দ্র মাঝেমধ্যেই দুধ কেনা বন্ধ রাখে।

শনিবার ও আগামীকাল রবিবার এ কেন্দ্রে এক লিটার দুধও ক্রয় করা হবে না বলে জানানোর প্রতিবাদে ৭৭ জন খামারি ভেড়ামারা-ভাঙ্গুড়া সড়কের জগাতলা ব্র্যাক মিল্ক কারখানার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে তারা দুই হাজার লিটার দুধ সড়কে ঢেলে দেন।

খামারিরা আরো জানান, হরতাল-অবরোধে দুধ বিক্রি করতে না পারায় তারা অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন। তারপর গত সপ্তাহে দুধের দাম কমিয়ে প্রতি লিটার ২৮/৩৩ টাকা (ফ্যাট অনুযায়ী) নির্ধারণ করায় তারা দৈনিক লোকসান দিচ্ছেন।  খোলা বাজার ও স্থানীয় ঘোষের কাছেও তারা দাম পাচ্ছেন না। ফলে তারা বাধ্য হয়েই ১২/১৩ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন।

প্রতিক্ষণ /এডি/মিল্লাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G