নওগাঁয় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

naogaনওগাঁর বদলগাছী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মীর কাসেম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামের এ ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

নিহতের ছেলে আফজাল হোসেন ও গ্রামবাসীরা জানায়, মীর কাসেমের সাথে প্রতিবেশী আজিজুল হকের বসতভিটার ৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

তারা জানায়, রোববার সকালে আজিজুল হক ১০/১২ জন লোক নিয়ে ওই জমিতে ঘর তোলার জন্য খনন কাজ শুরু করে। এসময় বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন মীর কাসেমকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বদলগাছি থানার এস আই মকবুল হোসেন জানান, এসময় গ্রামবাসী আজিজুল হক, তার স্ত্রী বিলকিছ বানু, মেয়ে মৌসুমী ও দুই বহিরাগতকে আটক করে পুলিশে সোর্পদ করে।

তিনি জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ /এডি/ গুলজার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G