নওগাঁয় আদিবাসীর লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ অপরাহ্ণ

dead bodyনওগাঁর আত্রাই নদী থেকে কিনু ওড়াও (৬৫) নামে এক আদিবাসীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে পত্নীতলা থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

কিনু ওড়াও পত্নীতলা উপজেলার মথুরাপুর গ্রামের মৃত বেঙ্গা ওড়াওয়ের ছেলে।

পত্নীতলা ইউনিয়ন পরিষদ সদস্য দিনমণি তিগ্যা জানান, নিহত কিনু বৃহস্পতিবার বিকেলে নজিপুর ইউনিয়নের ভূতপাড়া গ্রামে চোলাই মদ পান করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার সময় পানিতে পড়ে ডুবে যান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, রবিবার সকালে আত্রাই নদীর কাঁটাবাড়ী ঘাটে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোনো অভিযোগ না থাকায় মামলা বা ময়নাতদন্ত হয়নি বলে ওসি জানান।

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G