নওগাাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৭ সময়ঃ ২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫১ অপরাহ্ণ

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজি-গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – রাজশাহী বাগমারা উপজেলার সাহেব আলী, আশরাফ উদ্দিন, আবদুল মান্নান; নওগাঁ সদর উপজেলার জিতেন চনদ্র, বদলগাছি উপজেলার দেলোয়ার হোসেন ও অজ্ঞাতপরিচয় একজন।

সবার বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।

ওসি রহমান বলেন, বাঁশবাহী ট্রাকটি ১২-১৩ জন যাত্রীসহ রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।

“পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনের লাশ উদ্ধার করেছে। আর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনজনকে। অন্যরা ট্রাকের নিচে চাপা পড়েছে নাকি পুলিশ আসার আগেই চলে গেছে তা এখনও জানা যায়নি।”

আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G