ওদের বংশধর ও ধ্বংস করতে হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১০:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

dig eeঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, আমাদের অস্ত্র দেওয়া হয়েছে কী জন্য? আপনাদের ও দেশের মানুষের জানমাল, নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষার জন্য আমাদের অস্ত্র দেওয়া হয়েছে।

কেউ যদি দেশের সম্পদ ধ্বংস এবং আপনাকে হত্যা করার চেষ্টা করে, তা হলে কি আমরা বসে বসে আঙ্গুল চুষব?

শনিবার বিকালে তিনি গাজীপুর পুলিশলাইনে জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, যারা নাশকতা করবে, মানুষ হত্যাসহ এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে যা যা করা দরকার সব কিছুই করবেন। শুধু গুলি করা নয়, ওদের বংশধর পর্যন্ত ধ্বংস করতে হবে।

সভায় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে আরও বলেন, নাশকতার মাধ্যমে যারা মানুষ হত্যা করে এবং জনগণের জানমালের নিরাপত্তা নষ্ট করে তাদের যেখানে যে অবস্থায় পাবেন হাতে-নাতে ধরতে পারলে যা যা করার তাই করবেন। যাতে শুধু গাজীপুরেই নয়, দেশের কোথাও যেন এ শ্রেণির মানুষ খুঁজে পাওয়া না যায়। আমি হুকুম দিলাম আপনারা করবেন। এর দায় দায়িত্ব আমার।

ওরা দেশে একটা গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে, দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশকে রক্ষার জন্য দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করতে হলে আমরা করব। কিন্তু এ দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আফজাল হোসেন সরকার রিপন, মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/কমল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G