নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন মাহি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৭ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mahi 02জাজ মাল্টিমিডিয়া বিচ্ছেদ-হঠাৎ বিয়ে আর মামলা জটিলতা বিভিন্ন কারণে চলচ্চিত্রে ব্যস্ততা কমে যায় মাহিয়া মাহির। পরিচালকদের মাঝেও এ তারকাকে নিয়ে দেখা যায় খানিকটা উদাসিনতা। নিজের ক্যারিয়ারের প্রতিকূল অবস্থা এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন মাহি। নতুন একাধিক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে, এই নায়িকাকে নিয়ে এবার নতুন খবর হচ্ছে, এ মুহূর্তে তিনিই mahi 01নায়িকাদের মধ্যে ছবি প্রতি সর্বোচ্চ পারিশ্রমিক হাকাচ্ছেন। যেটা অনেক আলোচিত নায়কের সমানে সমান কিংবা কাছাকাছি। আর তা একেবারে ১০-এর ঘরে। ছবি প্রতি মাহির দর এখন ১০ লাখ টাকা।

তবে গল্প ও পরিচালক নায়িকার মন গলাতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট থাকেই। আর তা হলো- ১ কমিয়ে ৯ লাখে রাজি হয়ে যান মাহি। যেমনটা ঘটেছে মোস্তাফিজুর রহমান মানিকের ছবি ‘জান্নাত’-এ। এখানে মাহি ৯ লাখ টাকায় রাজি হয়েছেন।

তবে এটা আর বোধহয় থাকছে না। কারণ তার সর্বশেষ চুক্তিবদ্ধ হওয়া ছবিতে দেড় গুণ টাকা পেয়েছেন এ নায়িকা। ‘ময়না’ ছবিতে তাকে দেওয়া হয়েছে ১৫ লাখ টাকা!

মাহি বললেন, ‘‘আমি সাধারণত ১০ লাখ টাকাই নিই। কিন্তু ‘ময়না’ ছবিতে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আমাকে ১৫ লাখ টাকায় চুক্তি করে। এটা তারাই প্রস্তাব দেয়।’’

বর্তমানে মাহিকে নিয়ে নির্মাণাধীন ছবির গুলোর মধ্যে রয়েছে, ‘ময়না’ ‘জান্নাত’, ‘গোলাপতলীর কাজল’, ‘দুরন্ত মেঘলা’, ‘প্রেমের বাঁধন’ ও ‘তুমি আমার সুন্দরী’।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G