নিলয়- আফরির ভালোবাসার এক গজ

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

valobasar-ek-goj-pic-11বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী আনিকা। মুঠোফোনে তার প্রেম হয় একটি ছেলের সঙ্গে। আর তাদের এই প্রেমালাপ চলতো বাসার ছাদে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘণ্টার পর ঘণ্টা চলতো সেই ফোনালাপ।

এদিকে একই সময় পাশের বাসার ছাদে মুঠোফোনে প্রেমালাপ করে অর্ণব নামে এক তরুণ। কিন্তু মজার বিষয় হল অর্ণব ও আনিকার মধ্যে কখনও পরিচয় হয়নি।

ঘটনাচক্রে একই দিনে তাদের দু’জনার প্রেমের ইতিঘটে। সেই দিনই তাদের পরিচয় হয়। একে অপরের সম্পর্কে জানতে পারেন তাদের প্রেমের শেষ পরিণতি। ঘটনার মোড় নেয় অন্য দিকে। এমনই মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার এক গজ’।

আহমেদ অভির রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওয়াসিম আকরাম । সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে উত্তরার দিয়াবাড়িতে। এতে আনিকা চরিত্রে আফরি ও অর্ণব চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর।

নাটকটি নিয়ে পরিচালক ওয়াসিম আকরাম বলেন, অসাধারণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি । নিলয়-আফরি দুজনেই খুব ভালো অভিনয় করেছে। আমি চেষ্টা করেছি তাদেরকে একটু ভিন্ন রূপে উপস্থাপন করতে ।

নিলয় বলেন, নাটকের গল্পটি প্রেমের। আর প্রেমের গল্প নতুন কিছু নয় তবে, উপস্থাপনাটা ভিন্ন। পরিচালক খুব সুন্দরভাবে প্রেমের গল্পটি ফুটিয়ে তুলেছেন। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। বিশেষ করে তরুণ প্রজন্মের।

নিলয়-আফরি ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন তুষার, নিশু শিকদার, জামান, শামিম, কাজী উজ্জল, রিয়াদসহ আরও অনেকে।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G